ছবির গল্প গতানুগতিক ছবিগুলোর চেয়ে আলাদা। প্রেম-বিরহ থাকলেও তা উপস্থাপন করা হয়েছে অন্যভাবে। ছবিতে অভিনেতা ডিপজলকে একজন ভালো মানুষ হিসেবেই দেখা যাবে। একাকীত্ব কাটাতে তিনি দুস্থ মানুষের সেবা করেন। একদিন তার সঙ্গে পরিচয় হয় বাপ্পির। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পির কাছে ডিপজল নিজের অতীতের কথা খুলে বলেন। ফ্ল্যাশব্যাকে উঠে আসে ডিপজলের অতীত। সঙ্গে পুষ্প নামের এক অন্ধ মেয়ের গল্প। পুষ্প চরিত্রে দেখা যাবে আমাকে। এটি অন্ধ চরিত্রে আমার প্রথম অভিনয়।

অন্ধ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
এ চরিত্রটি আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একজন সুস্থ মানুষের অন্ধ চরিত্রে অভিনয় করা সহজ ব্যাপার নয়। অভ্যস্ততার বাইরে গিয়ে চোখ বন্ধ অবস্থায় চরিত্রের খুঁটিনাটি ফুটিয়ে তোলা অনেক বেশি কঠিন।
'ঢাকা অ্যাটাক' ছবির কাজ কতদূর?
ছবির দৃশ্যধারণ প্রায় শেষের দিকে। পরিচালক দীপঙ্কর দীপন দ্রুত কাজ করছেন। এর পর ডাবিং ও মুক্তি। শুনলাম, বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও ব্রুনাইয়ে ছবিটি মুক্তির ব্যাপারে কথা চলছে।
নতুন কোন ছবিতে কাজ করছেন?
জাজের একটি নতুন ছবিতে দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল। কিন্তু এ ব্যাপারে পরে আর কিছু জানানো হয়নি। তবে সামনের মাস থেকে বদিউল আলম খোকনের 'হারজিৎ' ছবির কাজ শুরু করব।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com