সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:42 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন ব্যাপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকার ইসহাক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, বাসায় কারেন্টের তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। Electrick_Shockপরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটন ব্যাপারীর গ্রামের বাড়ি শরীয়তপুরে। সে তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। লিটন উত্তর বাড্ডার একটি মার্কেটের কর্মচারী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com