সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

তনু হত্যা : তদন্তাধীন বিষয়ে মন্তব্য না করাই উত্তম, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:40 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তদন্ত চলছে, এমন বিষয়ে মন্তব্য না করাই উত্তম। শনিবার যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস মেমোরিয়াল স্কুল ও কলেজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে এ কথা বলেন মন্ত্রী।
1459578515আসাদুজ্জামান কামাল আশ্বস্ত করে বলেন, তদন্তে যাই পাওয়া যাবে, তা দেশবাসীকে জানানো হবে।
কুমিল্লার সেনানিবাস এলাকায় তনু হত্যাকাণ্ডে জড়িত কাউকে ১২ দিনেও শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।
গত ২০ মার্চ ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com