সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

এইচএসসি পরীক্ষা শুরু রোববার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:39 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে ২টা থেকে ৫টা পর্যন্ত। এবার পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
1459584646প্রথম দিন সকালে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র । আলিমে কুরআন মাজিদের পরীক্ষা হবে। কারিগরিতে সকালে বাংলা-২ ও বিকেলে বাংলা-১ বিষয়ের পরীক্ষা হবে।
তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ৯ জুন। ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে শেষ হবে ২০ জুন।
এসএসসির মতো এ পরীক্ষায়ও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com