সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ক্রুইফের জন্য এল ক্লাসিকো জিততে চায় বার্সেলোনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:36 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

বার্সেলোনার ভঙ্গুর সময়ে নিজের কাঁধে হাল ধরে ক্লাবকে শক্ত স্থানে নিয়ে গেছেন টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ। তার হাত ধরেই বার্সেলোনা পায় লা মাসিয়ার সন্ধান। আর সেখান থেকেই উঠে আসে মেসি-জাভি-ইনিয়েস্তাসহ আরো অনেক ফুটবলার। কিন্তু ২৪ মার্চ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই ফুটবল কিংবদন্তি। আর সেই ইয়োহান ক্রুইফের জন্যেই এল ক্লাসিকো ম্যাচটি জিততে চায় বার্সেলোনা।
1459583311বার্সেলোনার রাইট ব্যাক আলেক্স ভিদাল বলেন, ‘আমরা এল ক্লাসিকো জিতে এই জয়টি ক্রুইফকে উৎসর্গ করতে চাই।’
এল ক্লাসিকো নিয়ে ভিদাল বলেন, ‘এই রকম ম্যাচ খেলার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমরা একই সঙ্গে অনেকগুলো ম্যাচ টানা খেলার যোগ্যতা রাখি। আমাদের দলের সে রকম ফুটবলার রয়েছে।’
এল ক্লাসিকো জিতে চাঙ্গাভাবেই এটলেটিকোর মুখোমুখি হতে চায় বার্সেলোনা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com