সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:02 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই হত্যা রহস্য উদঘাটন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে।
1459581498শনিবার সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে। দেশে দুই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com