সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

‘আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার-বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:01 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার-বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে।’ শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পুর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ত্ব কায়েম করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত। গতরাতে জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে পূর্বের একটি মিথ্যা মামলায় গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরও একটি উদাহরণ। আমি ডা. আরিফুর রহমান মোল্লাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
1459578910
শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com