সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রাতভর উদযাপন : গর্বিত লারা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:00 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

একসময় ক্রিকেটবিশ্বের অবিসংবাদিত রাজা ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবীয়দের সেই গৌরবের দিন আর নেই। তবে টেস্ট ও ওয়ানডেতে চূড়ান্ত পতন ঘটলেও টি ২০তে মাঝেমধ্যেই বিশ্বকে কাঁপিয়ে দেয় তারা। যেমন কাঁপছে এবার। স্বাগতিক ভারতকে হারিয়ে দুর্দান্তভাবে টি ২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিমন্স, রাসেলদের তাণ্ডব দেখে মন ভরে গেছে ব্রায়ান লারার। উত্তরসূরিদের অভিনন্দন জানিয়ে ক্যারিবীয় গ্রেটের টুইট, ‘গ্রেট, গ্রেট, গ্রেট! শাবাশ ওয়েস্ট ইন্ডিজ। ওয়াংখেড়ে স্তব্ধ করে দিয়েছ তোমরা। ক্যারিবীয় হতে পেরে গর্বিত।’ এদিকে লারাকে গর্বিত করে পরশু মুম্বাইয়ে রাতভর উৎসব করেছেন গেইলরা। এবারের বিশ্বকাপে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের আনন্দের মুহূর্তগুলো উদযাপনের দৃশ্য। দুই হাত মুষ্টিবদ্ধ করে একবার সামনে আনা, তারপর আবার বুকের কাছে এনে উদযাপন ইংল্যান্ড ম্যাচে প্রথম দেখিয়েছেন ক্রিস গেইল। সেই থেকে টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বাকি সব ম্যাচেই দেখা গেছে এমন দৃশ্য। তবে এত দিন তা ছিল শুধুই মাঠে। স্যামি-ব্রাভোরা এবার সেটি ছড়িয়ে দিলেন টিম হোটেলেও। সেটিরই ভিডিও এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি আপলোড করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1_22477তাতে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজ দলের বাস হোটেলে পৌঁছার পর প্রথমেই নেমে আসেন অধিনায়ক ড্যারেন স্যামি ও ব্রাভো। স্যামির হাতে একটি বহনযোগ্য লাউডস্পিকার। সেটিতে বাজছে ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানটি। সে গানের তালে তালে নাচছেন দু’জন। নাচতে নাচতেই তারা ঢুকলেন হোটেলে। লবিতে ওই নাচ সংক্রমিত হয় অন্যদের মধ্যেও। সতীর্থরা এসে যোগ দেন। বাদ যাননি গেইলও। সেমিফাইনালে রান পাননি তো কি? আফগানিস্তানের কাছে হেরেও আফগানদের জয় উদযাপনে যোগ দিয়েছিলেন গেইল। আর এই রাতে তো তিনি জয়ী দলেরই সদস্য। আনন্দ তো আলাদা হবেই। এভাবে নেচেগেয়ে ভক্তদের সঙ্গে সেলফিও তুললেন অনেক খেলোয়াড়। নাচতে নাচতেই উঠে পড়লেন তারা লিফটে। রাত ৪টা পর্যন্ত নাকি চলেছে এ উদযাপন। মাঠে জয় উদযাপন প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এ দলটি। সেমিফাইনাল জিতেই যখন এমন উদযাপন, ফাইনাল জিতলে কী করবেন গেইলরা? ওয়েবসাইট।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com