
নিউইয়র্ক সফরকালে পোপ ফ্রন্সিসের ব্যবহৃত ফিয়েট গাড়িটি নিলামে ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলাম কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। কালো রেঙর ফিয়েটে চড়ে পোপ নিউয়র্কের বিভিন্ন এলাকায় যান।

চ্যারিটিবাজ নিলামের ওয়েবসাইটে বলা হয়, মূল দামের চেয়ে ১২ গুণ বেশি মূল্যে কোটিপতি ব্যবসায়ী মাইলেস নাডাল গাড়িটি নিলাম থেকে ক্রয় করেন। এই ধনকুবেরের আরো ১৩০টি গাড়ি ও মোটরসাইকেল রয়েছে।
বিক্রিলদ্ধ অর্থ ক্যাথোলিক স্কুল ও নিউইয়র্কের ডাইঅসিসে (খ্রিষ্টীয় ধর্মাধ্যক্ষের এখতিয়াভুক্ত এলাকা) প্রদান করা হবে। এছাড়া অর্থের কিছু অংশ আন্তর্জাতিক দাতব্য সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিস ও ক্যাথলিক নিয়ার ইস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকেও প্রদান করা হবে।-এএফপি।