সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

‘মার্চে ইরাকজুড়ে সহিংসতায় নিহত ১,১১৯’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:51 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬
ইরাকে মার্চ মাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘাত ও সশস্ত্র লড়াইয়ের ঘটনায় ১,১১৯ জনেরও বেশি মানুষ নিহত ও ১,৫৬১ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। শুক্রবার ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫৭৫ জন এবং আহতদের মধ্যে ১,১৯৬ জনই বেসামরিক সাধারণ মানুষ। বিবৃতিতে বলা হয়, ইরাকে সংঘাত ও হতাহতের ঘটনা অব্যাহত থাকায় দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত এবং ইউএনএএমআই প্রধান জন কুবিস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
1459572759তিনি বলেন, সন্ত্রাস, সহিংসতা এবং সশস্ত্র সংঘাতের কারণে মানুষ অব্যাহতভাবে মৃত্যুবরণ করছেন, আহত হচ্ছেন। এসব ঘটনায় আমি মারাত্মকভাবে বিপর্যস্ত। সাধারণ মানুষ সহিংসতার আগুনে পুড়বে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ইরাকে ফেব্রুয়ারিতে সন্ত্রাস ও সশস্ত্র সংঘাতের কারণে ৬৭০ জন নিহত হয়েছেন বলে নিবন্ধন তালিকা থেকে জানা গেছে। ওই মাসেই সন্ত্রাসী হামলার কারণে ইরাকজুড়ে ১,২৯০ জন মানুষ আহত হয়েছেন।
২০১৪ সালের জুন থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য অংশ দখল করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকে দেশটিতে সহিংসতার নতুন মাত্রা যোগ হয়েছে। আইএএনএস।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com