সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

বিদেশীদের জন্য ই-কমার্স উন্মুক্ত করছে ভারত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:47 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

বৈশ্বিক ই-কমার্স খাতে শতভাগ বিনিয়োগ করতে চায় ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার প্রথমবারের মতো মাল্টিবিলিয়ন ডলারের এ সেক্টরটিতে বিদেশী প্রতিষ্ঠানদের বিনিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। ২০১১ সালে ভারত ই-কমার্সের খুচরো মার্কেটে প্রবেশ করে। তবে দেশটি এখনও দ্রুত বর্ধনশীল এই খাতটিতে পিছিয়ে রয়েছে। দেশটির ই-কমার্স বিশেষজ্ঞরা মনে করছেন, খাতটিতে বৈশ্বিক বিনিয়োগের ক্ষেত্রে সরকারের সংরক্ষিত নীতিমালা এর জন্য দায়ী। মঙ্গলবার ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা বৈশ্বিক ই-কমার্স মার্কেটপ্লেস সরাসরি বিনিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটির ব্যবসায়ীরা খাতটির জন্য গুদাম, তালিকা ও লেনদেন প্রক্রিয়া শুরু করতে পারবে। পাশাপাশি বিদেশী ই-কমার্স কোম্পানিগুলোও ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারিত করতে পারবে। indian-ecommerce-sites_8644মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিক্রি বাড়ানোর জন্য পণ্যের দামকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। পাশাপাশি একজন ব্যবসায়ী ২৫ শতাংশের বেশি পণ্য বিক্রি করতে পারবে না। দেশটিতে ইতিমধ্যেই রমরমা ব্যবসা করছে শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট অ্যামাজন। এছাড়া বিদেশী অর্থায়নে স্থানীয়ভাবে চলছে ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল। ই-কমার্স বিশেষজ্ঞরা মনে করছেন, ই-কমার্স খাতে ভারত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল নাগাদ দেশটির ই-কমার্স পণ্যের বাজার দর হবে ২২ হাজার কোটি মার্কিন ডলার, যা ২০১৫ সালে ছিল মাত্র ১১শ কোটি মার্কিন ডলার। সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com