সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

হাতির পায়ের চাপায় একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:32 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্য হাতির পায়ে চাপায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
আজ শনিবার সকাল ৮টায় উপজেলার কাংশা ইউনিয়নের নকশি গারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির লাশ ঝিনাইগাতী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উপজেলার প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের বন্য এলাকা থেকে একদল বন্য হাতি ঝিনাইগাতী গারো পাহাড়ে নেমে আসে। এ সময় নকশি গারো পাহাড়ে একজন হাতির পায়ের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

ইউএনও আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে ঝিনাইগাতী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com