সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:05 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

‘খেলার বিষয়ে নাসির কেন জানি এখন মোটেই সিরিয়াস না। প্র্যাকটিসেও আসে না। ১২টা মোবাইল ফোন সেট নিয়ে সে ঘোরে। আশির বেশি বান্ধবী তার। এই মুহূর্তে তার মতো শৃঙ্খলা বিরোধী দ্বিতীয় আর কেউ নেই।’ সম্প্রতি নাসির হোসেনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট কোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন মন্তব্য করেছেন বলে মিডিয়ায় গুঞ্জন উঠেছিল।

2016_04_01_19_54_00_LTuG0wJv7xF05hr5Rp1Vfd7Nu7RGV9_originalএবার নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন। বিসিবি সভাপতি উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। শুক্রবার বিকেলে গুলশানের নিজস্ব বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। নাসির হোসেনকে নিয়ে তার করা যেসব মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, সেগুলোকে ভিত্তিহীন বলেও জানান বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘নাসিরের বিষয় নিয়ে সংবাদ আসলো কোথা থেকে। ওই ধরনের কোনো বক্তব্য আমি কোনো মিডিয়াতে দিয়েছি বলে আমার মনে পড়ছে না। তাই নাসিরকে নিয়ে এই রকম কিছু লেখা বা বলার প্রশ্নই উঠে না। আমি যেটা অফিসিয়ালি না বলি, সেটা নিয়ে ছড়ানো বা বাড়াবাড়ি করাটাও ঠিক না। এটা আসলে ক্রিকেটের জন্যই ক্ষতিকর।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com