মাদারীপুরের কালকিনিতে নাছিমা বেগম নামে এক অসহায় যক্ষ্মা রোগীকে চিকিৎসা সেবা নিতে গেলে লাঞ্ছিত করেছেন চিকিৎসক। শুধু তাই নয় গলা ধাক্কা দিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। রোগী লাঞ্ছিতের ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার লক্ষ্মীপুর-পখিরা গ্রামের মো. জয়নাল বেপারীর স্ত্রী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছেন। ওষুধ সেবনের পরও তার মুখ ও পায়ুপথে ক্ষত দেখা দিলে চিকিৎসা নিতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা ও কুষ্ঠ বিভাগে যান তিনি। এ সময় দায়িত্বে থাকা টিএলসিএ মনিকা হালদারের কাছে যক্ষ্মা কমছে না বাড়ছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে নাছিমা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। লাঞ্ছিত নাসিমা চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যান।
এ ব্যাপারে রোগী নাছিমা বেগম জানান, রোগের কথা চিকিৎসককে পুনরায় জানাতে আসলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়।
মানবাধিকার কর্মী মো. নেছার উদ্দিন জানান, চিকিৎসা নেয়ার জন্য গরীব ও অসহায় রোগীরা হাসপাতালে গেলে তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় না। কারণ সরকারি হাসপাতালে যাওয়া রোগীরা বেশিরভাগই সমাজের অসহায় ব্যক্তি। আর নাছিমার ক্ষেত্রে যা ঘটেছে তারা এর তিব্র নিন্দা জানান।
তবে টিএলসিএ মনিকা হালদার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভোলানাথ বশাক বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ আমি ট্রেনিংয়ে ছিলাম।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com