রুপালী পর্দায় জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘অনেক দামে কেনা’ অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিলো। শুটিং, ডাবিং, এডিটিংসহ সব কাজ সম্পন্ন করে মুক্তির জন্য পুরো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিলো। তবে ব্যবসায়িক কথা ভেবে সময়-সুযোগের অপেক্ষায় ছিলো নির্মাতা প্রতিষ্ঠানটি।
শেষমেশ পহেলা বৈশাখকেই মোক্ষম সময় ভাবছেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ। তাই পহেলা বৈশাখের প্রাক্কালে আগামী ৮ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি।
১৯৩১ সালে মুক্তিপ্রাপ্ত চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইটস’-এর ছায়া অবলম্বনে নির্মিত ‘অনেক দামে কেনা’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। তার সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বাপ্পি ও মাহিয়া মাহি। এতে অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে দেখা যাবে মাহিকে।
ছবিটির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকীত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুঃস্থ মানুষকে সেবা করেন। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা।
‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com