বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন রাজবাড়ীতে বাসচাপায় দশ বছরের জিসান নিহত কাজীপুরে খুদবান্দিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার ইঙ্গিত গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ ৯১ রানে অল আউট বাংলাদেশ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

রিজার্ভ চুরি: ‘বন্ধুর মাধ্যমে’ টাকা পেয়েছেন শালিকা প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:19 pm, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, তা এক ‘বন্ধুর’ মাধ্যমে শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছিল বলে দাবি করেছেন কথিত সেই বেসরকারি সংস্থার প্রধান হ্যাগোডা গ্যামেজ শালিকা পেরেরা।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে তিনি দাবি করেছেন, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার কাছ থেকে ওই অর্থ তাকে এনে দেয়ার কথা বলেছিলেন এক বন্ধু। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকা থেকে ওই অর্থ আনা হয়েছিল কি না- সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

হ্যাকিংয়ের মাধ্যমে ইতিহাসের অন্যতম বড় এই রিজার্ভ চুরির ঘটনাটি গত ৪ ফেব্রুয়ারি ঘটলেও বিষয়টি আলোচনায় আসে ফিলিপাইনে ওই টাকার একটি অংশ নিয়ে তদন্ত শুরু হওয়ার পর।

reযুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভের ১০০ কোটি টাকা চুরির চেষ্টায় ৩৫টি ভুয়া অনুরোধ পাঠায় হ্যাকাররা। এর মধ্যে ৩০টি আটকে গেলেও একটিতে ওই দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকে, পেরেরার শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে। তাদেরই সন্দেহের কারণে শেষ পর্যন্ত শালিকার অ্যাকাউন্টের ওই অর্থ আটকে যায়।

অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com