সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দীর্ঘদিনের প্রেমিকা নেহার সঙ্গে প্রভাসের বিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:10 am, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

দীর্ঘ প্রতীক্ষা, নানা গুঞ্জন আর গুজবে গল্পের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত ভারতীয় জনপ্রিয় তারকা অভিনেতা ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির মোস্ট এলিজিবল ব্যাচেলর প্রভাস! কোটিপতি বাবার একমাত্র মেয়ে ও দীর্ঘদিনের প্রেমিকা নেহাকেই বিয়ে করছেন তিনি!

কোটিপতি বাবার একমাত্র মেয়ে নেহা। দক্ষিণ আফ্রিকায় তার বাবার অসংখ্য ব্যবসা রয়েছে। তারা সেখানেই থাকেন। নেহা বর্তমানে তার বাবার ব্যবসা দেখাশোনা করছেন। সম্প্রতি কিছুদিনের জন্য ভারতে এসেছেন তিনি। আর এসেই প্রভাসের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর শুটিংস্পটে সময় কাটিয়েছেন।

অন্যদিকে নেহাকে বিয়ের বিষয়টি প্রভাসের পরিবারও জানে। তাদের প্রভাসের পছন্দ নিয়ে কোনো কথা নেই। তাছাড়া নেহা হায়দ্রাবাদে আসার পর নাকি গত বুধবার রাতে প্রভাসের পরিবারের সঙ্গে ডিনারও করেছেন। এখন নেহাকে বিয়ে করার পুরোটাই নির্ভর করছে প্রভাসের উপর। সে চাইলেই নেহাকে শিগগির বিয়ে করে ঘরিনি করতে পারেন!

অন্যদিকে প্রভাসের ঘনিষ্ঠ এক বন্ধু মারফতে জানা গেছে, নেহার সঙ্গে বিয়ের সমস্ত কথা পাকাপোক্ত। দুই পরিবারের মধ্যেও এ বিষয়ে পাকা কথা হয়ে গেছে। এমনকি আসছে জুলাইয়ের ৩১ তারিখে বিয়ের তারিখও নাকি ঠিক করে ফেলেছেন তারা!

এখন সত্যিই সত্যিই কি এটা প্রভাসের বিয়ের খবর, নাকি প্রভাসের নারী ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে ‘এপ্রিল ফুল!’?

গেল বছর তামিল অভিনেতা প্রভাসের ক্যারিয়ারে অন্যতম একটি বছর। কারণ ওই বছরে ‘বাহুবলী’ দিয়ে সবকিছু জয় করেছেন তিনি। সিনে-বোদ্ধাদের প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসেও দাপট দেখিয়েছেন। শুধু তাই না, এই ছবির মধ্য দিয়ে তিনি ভারতীয় ছবির আঞ্চলিক সীমারেখা ছিন্ন করে সার্বজনিনতা আদায় করে নিয়েছেন। দেখিয়ে দিয়েছেন বলিউডের শাহরুখ, আমির কিংবা সালমান থেকেও তিনি কম যান না! ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনেও এখন প্রভাসের বসন্তকাল!

এর আগে, গত জানুয়ারি মাসে প্রভাসের খুব কাছের আত্মীয় তেলেগু অভিনেতা কৃষ্ণম রাজু সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রভাসের বিয়ের বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলেন। সেখানে তিনি জানিয়ে ছিলেন যে, তার সাথে নাকি প্রভাস এই বছরেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য,  শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, পুরো বলিউডের ইতিহাসে গেল বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী: দ্য বিগিনিং’। গেল বছর মুক্তিপ্রাপ্ত ছবিটি সব ধরণের দর্শকশ্রেণির কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা আর আগ্রহের জন্ম দিয়েছে। কৌতুহল জাগিয়েছে ছবিটির পরবর্তী সিক্যুয়াল মুক্তির।  ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি ছবিটি ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ছবিতে নাম চরিত্রে অভিনয় করে পুরো ভারতে সাড়া ফেলে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাস। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ‘বাহুবলী’র পরের অংশের নাম ‘বাহুবলী দ্য কনক্লোশন’।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com