বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন অবিশ্বাস্য ভলিতে গোল, জিদানকে স্মরণ করালেন বেলিংহাম মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

সাংবাদিককে ডেকে বিব্রত করলেন ধোনি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:11 am, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সেই ২০০৭ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথম টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে শিরোপা জিতে নিয়েছিল তারা। তারপর দীর্ঘ খরা। ২০১৪ সালে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল। ২০১৬ সালে ভারতের মাটিতেই বিশ্বকাপ। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো এবার খরা ঘুঁচানোর পালা ছিল তাদের। কিন্তু তা আর হলো না। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে সাত উইকেটে। ম্যাচশেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এতে তাকে ডেকে নিয়ে অনেকটা বিব্রত করলেন ক্যাপ্টেন কুল।

বৃহস্পতিবার ওয়েংখেড়েতে হারের পর সংবাদ সম্মেলনে যান ধোনি। সেখানে ধোনিকে তার অবসর নিয়ে ফেরিস নামের এক অস্ট্রেলিয়ার সাংবাদিক প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে ধোনি হেসে উঠে তার পাশে বসতে ওই সাংবাদিককে ডাকলেন এবং বললেন, ‘আসুন আসুন, একটু মজা করা যাক।’

ফেরিসও ধোনির পাশে গিয়ে বসলেন। ধোনি তার কাঁধে হাত দিয়ে বললেন, ‘তুমি আমার অবসর চাও?’ সাংবাদিক উত্তর দিলেন, ‘না’।

2016_04_01_11_13_50_ucks50wHkwMnBKRi28qGQ2S8IRf4qT_originalধোনি বললেন, ‘আমি আশা করছিলাম ভারতের মিডিয়ার কেউ এই প্রশ্ন করুক। আমি জানি না তোমার কোনো ভাই বা ছেলে আছে কিনা যে ভারতের উইকেটরক্ষক হিসেবে খেলতে পারবে। তুমি কি মনে করে আমি আনফিট? ফেরিস পুনরায় ‘না’ বললেন।

ভারতের অধিনায়ক জিজ্ঞাসা করলেন, ‘আমার দৌড় দেখে কি মনে হয়?’ সাংবাদিক বললেন, ‘খুবই দ্রুত।’ ধোনির প্রশ্ন, তুমি কি মনে করো আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারি?

অনেকটা বিব্রত হয়ে ফেরিস বললেন, ‘পার, নিশ্চয়ই, হ্যাঁ’। ধোনি হেসে দিয়ে বললেন, ‘তুমি আমার জবাব দিয়ে দিলে।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com