সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

সাহিত্যে নোবেলজয়ী ইমরে কারতেজ আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:06 am, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কারতেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই তিনি মারা যান।

বই প্রকাশক সংস্থা মাগভেতো কিয়াদোর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কারতেজ বৃহস্পতিবার দিনের প্রথমভাগে বুদাপেস্টে নিজ বাড়িতে মারা যান। কয়েক বছর ধরে কারতেজ বেশ অসুস্থ ছিলেন।

কারতেজের লেখায় মানুষের নির্মমতা আর নিষ্ঠুরতা ফুটে ওঠে। ২০০২ সালে নোবেল পুরস্কারের জন্য কারতেজকে বিবেচনা করা প্রসঙ্গে বিচারকেরা বলেছিলে, কারতেজের লেখায় মানুষ কত নির্মম হতে পারে সেটাই দেখানো হয়েছে। মানুষ বড়ই বিচিত্র।

2016_04_01_12_58_39_1C8BiUrqpTceLNs8Qfk4UBwQ7QbNg2_originalকারতেজ ১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস হলো ফেটলেস। প্রথম উপন্যাস প্রকাশের পরপরই তিনি বিশ্ববাসীর নজর কাড়তে সমর্থ হন। উপন্যাসটিতে পোল্যান্ডের জার্মানির নাৎসি বাহিনীর বন্দিশিবির আউশভিতজের ভয়াবহ কাহিনী তুলে ধরা হয়। শিবিরটিতে নির্মমভাবে প্রায় ১০ লাখের বেশি ইহুদি ও আরো অনেককে হত্যা করা হয়।

কারতেজের উল্লেখযোগ্য উপন্যাসগুলো মধ্যে অন্যতম ১৯৮৮ সালে প্রকাশ হওয়া ‘ফিয়াসকো’ এবং ১৯৯০ সালে বের হওয়া ‘কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড’। হাঙ্গেরিয়ান সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী লেখক হলেন কারতেজ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com