প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১২:১১ পি.এম
সিরাজগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-এর শহীদ এ. কে. শামসুদ্দীন সম্মেলন কক্ষে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কমিটির সভা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
১৫ নভেম্বর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে জেলা পরিবেশ ও বনোন্নয়ন কমিটির সভা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতঃপর জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়, যেখানে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
দুপুরে জেলা কর্ণধার কমিটির সভা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাসমূহে কৃষি উপকরণ সরবরাহ, দুর্যোগ প্রস্তুতি ও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমসহ জেলার সার্বিক জনকল্যাণমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দিনব্যাপী আয়োজিত এসকল সভা ও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube