মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের কারণে শুক্রবার যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুতর প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন একটি শ্রমিক সংগঠনের নেতা।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জিএমবি ইউনিয়নের জনসেবা বিভাগের প্রধান র্যাচেল হ্যারিসন এক বিবৃতিতে বলেন, জরুরি ফোনকল গ্রহণকারী জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) কর্মীরা স্বাভাবিক নিয়মে রোগীদের তথ্য সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে পারছেন না। এতে বিপুলসংখ্যক রোগীর তথ্য জমে যাচ্ছে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় ধরনের জট সৃষ্টি হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com