শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরে শ্রমিক ‘উসকানি’ ঠেকাতে মসজিদে মসজিদে মাইকিং

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:14 pm, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
নমুনা ছবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালালে সংঘর্ষ বাধে।
বিশৃঙ্খলা এড়াতে দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের উসকানি ঠেকাতে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার উদ্যোগে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে।

রবিবার (২ নভেম্বর) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর, সফিপুর, মৌচাক, কোনাবাড়ি ও ভোগড়া শিল্প এলাকার মসজিদের মাইক দিয়ে জেলা প্রশাসকের উদ্যোগে প্রচার করা হচ্ছে এমন ঘোষণা। কোনো কোনো এলাকায় বিষয়টি বেশ ইতিবাচক সাড়া পড়ে।

মাইকের ঘোষণায় বলা হয়, ‘একটি বিশেষ ঘোষণা। প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সরকার ইতিমধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। এমতাবস্থায় গুজবে কান না দিয়ে আন্দোলন-সংগ্রাম না করার জন্য অনুরোধ করা হইল।
সরকার শ্রমিক ভাইদের ন্যূনতম মজুরির বিষয়ে অত্যন্ত আন্তরিক। ফলে কারো কোনো উসকানিতে কান না দিয়ে আন্দোলন-সংগ্রাম না করার জন্য সবাইকে অনুরোধ করা হইল।’

এ প্রসঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে। সেখানে শ্রমিকদের প্রতিনিধিও রাখা হয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি বোর্ডের মাধ্যমে পেশ করতে পারবেন।
মজুরি বোর্ডকে সম্মান জানিয়ে শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরতে চাচ্ছেন। কিন্তু একটি মহল ভুল বুঝিয়ে তাদের আন্দোলনে ঠেলে দিতে চাচ্ছে। তাই উসকানিতে কান না দিতে অনুরোধ জানিয়ে মসজিদে মসজিদে মাইকিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com