প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:২২ পি.এম
কাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৩ নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১১জন ইউপি মেম্বার।
বুধবার (২৮ অক্টোবর) অনাস্থা প্রস্তাবের মাধ্যম হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেয়া হয়। লিখিত অনাস্থা প্রস্তাব সূত্রে জানা গেছে,
৩নং গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ২০২৬-২০২৭ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে আবাসিক কর আদায়কারী হিসেবে পাবনা জেলার জোত আইটিকে দায়িত্ব দেন। এবং ৯টি ওয়ার্ড থেকে ১৫ লক্ষ টাকা নগদ কর আদায় করেন। পরবর্তীতে পরিষদে রেজুলেশন না করে সকল অর্থ আত্মসাত করেন। এছাড়াও ২০২৫-২০২৬ অর্থবছরে ইউপি সদস্যদের রেজুলেশন ছাড়া অ্যাসেসমেন্ট অনুযায়ী আনুমানিক ৭ হাজার হোল্ডিং নেমপ্লেট বিক্রি করেন। এই টাকার কোনো প্রকার হিসাব পরিষদে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
উল্লেখ করেন, স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩ ধারার ৩ উপধারা অনুযায়ী ৮ জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য মিলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হন। এছাড়াও প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত আত্মসাৎকৃত অর্থ দ্বারা ইউপি সদস্যদের বকেয়া বেতন এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করার জন্য কর্তৃপক্ষের নিকট প্রার্থনা করেন। অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, পরিচালক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং কাজীপুর উপজেলা নির্বাহী অফিসারকে পেরণ করা হয়।
এ বিষয়ে গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, তিনি অনাস্থার বিষয়টি অবগত নন। উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীনকে তার কার্যালয়ে না পেয়ে মোবাইলে কল করা হলে তিনি তা কেটে দেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube