প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:২১ পি.এম
পাইকগাছায় আকষ্মিক বর্জপাতে কৃষকের মৃত্যু!

খুলনার পাইকগাছায় গরু চরানোকালে আকষ্মিক বর্জ্রপাতে সন্তোষ মন্ডল (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে! স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিক বাড়ীর অদূরে লতা ইউপি'র শামুকপোতা বিলে গরু চরানোর সময় হঠাৎ বর্জ্রপাত ঘটলে সন্তোষ মন্ডল ঘটনাস্থলে জ্ঞান হারায়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আর সিকদার মৃত্যু ঘোষণা করেন। নিহত সন্তোষ মন্ডল উপজেলার কপিলমুনি'র হাউলি'র বলায় চন্দ্র মন্ডলের ছেলে। এমন মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube