নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী হারেজকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
দণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ঘটনার সময় তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় শাহ আলমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে ২টার দিকে ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হারেজ। এ সময় সোহাগের পেটে এবং মনোয়ারার দুই হাত, গাল, শরীরের ডান পাশ ও বুকে এলোপাতাড়ি আঘাত করা হয়। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
পরদিন ৯ জুলাই নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান ওরফে মজিদ এবং মেয়ে বিথির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফতুল্লা থানায় হত্যা মামলা হয়।
পরে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হারেজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী ও ছেলেকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
মামলার তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে হারেজের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
তিনি আরো জানান, রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত হারেজকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com