প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১:৫৩ পি.এম
কাজীপুরে ২৩টি মগুপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ২৩টি পূজামগুপে পূজা উদযাপন হচ্ছে। উৎসবমুখর পরিবেশে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
পূজা উপলক্ষে সম্প্রতি উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভ্রাম্যমাণ পুলিশ টহল, স্বেচ্ছাসেবক বাহিনী এবং বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবাদানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যান্য বছরের মতো এবারো কাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনের হবে বলে আশা করছেন হিন্দু সম্প্রদায়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর কুমার দেব খোকন জানান, প্রতিবছরই কাজীপুরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়, এবারও তাই হবে। প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার মিটিং হয়েছে। সেখানে নিরাপত্তাসহ সকল বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রশাসন আমাদের পাশে রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজীপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিটি পূজামগুপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। টহল পুলিশ থাকবে যারা প্রতিটি মগুপ পর্যবেক্ষণ করবে।
এছাড়া বিসর্জনের দিন উল্লেখযোগ্য স্থানগুলোতে মোতায়েন করা হবে। আমরা আশা করছি পূজা উপলক্ষে কোন অপ্রতিকর ঘটনা ঘটবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, কাজীপুরে ২৩টি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ, আনসার এবং ভ্রাম্যমাণ টিমের সমন্বয়ে আমরা পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করব। এছাড়াও সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা এবারের পূজায় সরকারি সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube