স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘের নেতৃত্ব এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব।
তিনি বলেন, তবে ইতোমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়েছে এবং সমস্যা জটিল রূপ নিয়েছে। আমরা আশা করছি দ্রুতই এই সংকট থেকে মুক্তি পাব।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা ও জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জানা মতে, রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার নির্মাণের কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই।
রোহিঙ্গাদের মিয়ানমারে দীর্ঘদিনের বিলম্বিত প্রত্যাবাসন সম্পর্কে মন্ত্রী আশা প্রকাশ করেন, জাতিসংঘের নেতৃত্বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় এ প্রক্রিয়া শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে।
পুলিশের ওপর জনগণের আস্থা বিষয়ক এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনআস্থা অর্জন করেছি। জনআস্থাটা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ এবং জনআস্থাটা বহাল রাখাটা হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com