প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৫:৫৩ পি.এম
কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ

টি এম কামাল কাজীপুর (সিরাজগঞ্জ):
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ ও স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা জামায়াতের আমীর জাহিদুল ইসলাম স্বপন, সাবেক আমীর হাসান মনসুর মিলন, নায়বে আমীর শাহীনূর আলম ও সেক্রেটারি আরমান হোসেন প্রমুখ।
বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে এই রোগের বিস্তার রোধ করতে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, সচেতন থাকুন, ডেঙ্গু প্রতিরোধ করুন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube