স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার লুয়ান-ড্রি প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে ব্লুমফন্টেইনে পুল ‘বি’র ম্যাচে নাইটসের বিপক্ষে ৭৯ বলে ১৫টি চার ও ১৩টি ছক্কায় অনবদ্য ১৮৮ রান করেন প্রিটোরিয়াস। এই ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েছেন প্রিটোরিয়াস।
এতদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৩ চার ও ১৭ ছক্কায় অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।
দীর্ঘ ১৩ বছর পর গেইলের বিশ্ব রেকর্ড দখলে নিলেন ২০ বছর বয়সি প্রিটোরিয়াস।
বিশ্ব রেকর্ড গড়ার পথে ২৪ বলে হাফ-সেঞ্চুরি, ৪০ বলে সেঞ্চুরির পূর্ণ করেন প্রিটোরিয়াস। এসময় ১২টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।
এরপর ৫৮ বলে ১৫০ রান স্পর্শ করেন প্রিটোরিয়াস। ইনিংসের ১৯তম ওভারের প্রথম দুই বলে ১০ রান তুলে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙেন তিনি। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৫টি চার ও ১৩টি ছক্কায় ১৮৮ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস।
প্রিটোরিয়াসের বিশ্ব রেকর্ড গড়া ইনিংসের উপর ভর করে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান করে টাইটান্স। জবাবে ১৭ দশমিক ২ ওভারে ১৪৩ রানে অলআউট হয় নাইট। এতে ১২৪ রানে ম্যাচ জিতে টাইটান্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেস্টে ২৩৫, ওয়ানডেতে ১৪২ ও টি-টোয়েন্টিতে ৪২৭ রান করেছেন তিনি। এ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচে ২ হাজার ৫৭৭ রান করেছেন প্রিটোরিয়াস।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com