প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৫:৪৩ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন

সারাদেশে একযোগে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষিকার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। ১লা অক্টোবর বিকেলে উপজেলা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিকউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, কৃষক দলের সভাপতি মহসিন হাসান। উপজেলায় ১৭০৮ জন কে ২৫০০ টাকা প্রদান করা হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube