গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনটির তৃতীয় তলার আগুন নেভাতে পাঁচ মিনিটের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়।
বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে নয়টি ইউনিট কাজ করছিল বলে জানান তিনি। তখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস।
৬৯ জনকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com