টাইফুনের সতর্কতার কারণেই নাগোয়ায় গতকাল অনুষ্ঠিত এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার আসন খালি ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাদেশের প্রধান এই ক্রীড়া আসর। অনুষ্ঠানে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উপস্থিত ছিলেন।
আতশবাজির মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি হয়। তবে স্টেডিয়ামের কিছু অংশে দর্শকে পরিপূর্ণ থাকলেও অন্য কিছু অংশে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি দেখা যায়।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক হুসেইন আল-মুসল্লাম বলেন, এশিয়ান গেমসের মশালের কারণে তাদের একটি ব্লক খালি রাখতে হয়েছিল।
তিনি সাংবাদিকদের বলেন, “এটি একটি কারণ।” তিনি আরও জানান, ৭০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়েছিল।
তবে মিজু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ‘হাউসফুল’ বা সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
আল-মুসল্লাম বলেন, “তবে হয়তো আপনারা মনে করতে পারেন, নাগোয়ার দিকে একটি টাইফুন আসার সতর্কতা ছিল এবং শেষ মুহূর্তে টাইফুনটি গতিপথ পরিবর্তন করে।”
তিনি আরও বলেন, “তাই আমাকে যে একই প্রশ্ন করা হয়েছে টাইফুন এলে কী হবে? সেটি পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারত।”
অনুষ্ঠান চলাকালে কোনো বৃষ্টি হয়নি। কয়েক দিন আগে গেমসের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা দেওয়া ঝড়টি টোকিও অঞ্চলে বেশি প্রভাব ফেলেছে।
রোববার টোকিওতে ভারী বৃষ্টি হয়েছে। সেখানে এশিয়ান গেমসের কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে সাঁতার প্রতিযোগিতা। এদিকে রোববারের শেষভাগ ও সোমবার নাগোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com