প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৪৫ পি.এম
কাজীপুরে তেকানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তায়েজ উদ্দিন তাজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১০ নং তেকানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তায়েজ উদ্দিন তাজ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ তায়েজ উদ্দিন তাজ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি।
অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দলের কার্যক্রমের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ কারণে এলাকায় তাঁর জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে। কাজীপুর উপজেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও কাজীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তায়েজ উদ্দিন তাজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেকানী ইউনিয়নজুড়েও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তায়েজ উদ্দিন তাজ। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তাঁর সমর্থকরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তায়েজ উদ্দিন তাজ বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগকালে সেবামুখী, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করছেন তিনি।
এ বিষয়ে কাজীপুর উপজেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তায়েজ উদ্দিন তাজ জানান, “দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হলে তেকানী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube