প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:৫৬ এ.এম
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।
১২ সেপ্টেম্বর (শনিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা হোক সবার দায়িত্ব। আসুন, নিয়মিত জমে থাকা পানি অপসারণ করি, মশার প্রজননস্থল ধ্বংস করি এবং সুস্থ-নিরাপদ পরিবেশ গড়ে তুলি। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube