প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৫:৫৬ পি.এম
কাজীপুরে চরাঞ্চলে ৪৮ বস্তা সার জব্দ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় স্থানীয় লোকজন আটক করে। একইসাথে বৈআইনিভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনমূলে তিন হাজার করে মোট নয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা। অভিযানে অংশ নেয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে সারের বস্তা ভ্যানে বোঝাই করে তারা তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়। কাজীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহায়তা করেন।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে ৫০ হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube