প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৫৭ এ.এম
বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য সেবনের অপরাধে মোঃ শরিফুল শেখ (৪১) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অ*র্থদ*ণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয় এলাকাবাসী শরিফুল শেখকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদ*ণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
দ*ণ্ডপ্রাপ্ত শরিফুল শেখ মাগুরা সদর উপজেলার পারপলিতা গ্রামের মো. হোসেন শেখের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধানের খড় নসিমনে করে নিয়ে এসে এই এলাকায় বিক্রি করতো। তাদের অভিযোগ, খড় বিক্রির পাশাপাশি তিনি সেখানে মাদক সেবন করতেন। শনিবার মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে তাকে এ এলাকায় আসতে ও মাদক সেবন করতে দেখা যেত। আজ মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে।
এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube