প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:০৯ পি.এম
বালিয়াকান্দিতে একদিনে কুকুর- বিড়ালের কামড়ে ৪০জন আক্রান্ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একদিনে ৪০জন নারী, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সীরা কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একদিনে ৪০ জন নারী, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সীরা কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ কামরুজ্জামান কামাল বলেন, শনিবার একদিনে ৪০জন, গত আগস্ট মাসে ৪০৫ জন সহ গত তিন মাসে ৭৬৯ জন কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন গ্রহণ করেছে। রাবিশ এ ভ্যাকসিনের বাজারে প্রতি ডোজ ভ্যাকসিনের মূল্য ৪৫০ টাকা।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, নিজে সচেতন হন, অন্য কেউ সচেতন হতে উৎসাহিত করুন। গত ৩ মাসে কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে ৭৬৯জন হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন। সবাইকে সচেতন হতে হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube