প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:১১ এ.এম
কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটস ইউনিটের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার ও কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মতিন, প্রভাষক লতিফুল বারি, রোভার স্কাউটস গ্রুপের সদস্যগন, শিক্ষক ও কর্মচারীগণ। কলেজ সূত্রে জানা গেছে, এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube