প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১২:২৩ পি.এম
রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম

রাজবাড়ীতে ১০৫ একর জমির উপর রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান ও খেলার মাঠ পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি আজাদী ময়দানের হোসনেবাগ অডিটরিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যারেজ ওয়ার্কশপের সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাজবাড়ীকে ‘রেলের শহর’ আখ্যায়িত করে রেল সচিব বলেন, রাজবাড়ীতে রেলের প্রচুর জমি ও স্থাপনা রয়েছে। এখানে রেলের জায়গায় স্কুল সহ অনেক স্থাপনা আছে, যার মধ্যে কিছু প্রয়োজনীয় । এ গুলো বাদ দিয়ে কিছু করা যায় কিনা সেটা দেখা হচ্ছে।
রেলপথ সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, রাজবাড়ীতে রেলওয়ে খেলার মাঠ উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, যেখানে রেলওয়ের মালিকানা বজায় রেখে কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার শিল্প-সংস্কৃতি চর্চা ও জনস্বার্থে একটি ‘কালচারাল কমপ্লেক্স’ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রায় ১০৫ একর জমি প্রয়োজন । এ বিষয়ে ২০২৩ সালে রাজবাড়ীতে অংশিজনদের নিয়ে সভাও হয়েছে। এবং এটা আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। এখন আমরা বিনিয়োগকারী খুজছি। ইতিমধে চীনের বিনিয়োগকারীদের সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রী তার চীন সফরেও এ বিষয়ে আলাপ করে এনেছেন। ওয়ার্কশপ নির্মাণের পাশাপাশি এখানে শ্রমিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের রেলের জমি লাগবে। ফলে চাইলেই হুটহাট সবখানে আমরা জমি দিতে পারি না।
তিনি বলেন, রাজবাড়ী রেলওয়ে স্টেশনটিকে উত্তরমুখী থেকে দক্ষিণমুখী করে আধুনিকায়নের একটি প্রস্তাব রয়েছে। তবে এটি রাজস্ব খাতের অর্থ দিয়ে করা সম্ভব নয়, রিমডেলিং করতে এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে। আর রেলের জমিতে অবৈধ উচ্ছেদ কার্যক্রম একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube