সাভারে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ও সকালে লাশ গুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরে আড়ার সাথে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও সাভারের লালটেক এলাকা থেকে ঘরে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ তিনটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতারের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন,ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com