দিনাজপুরের ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঘোড়াঘাট পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান,
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, একাডেমিক সুপারভাইজার ধীরেশ সরকার, শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com