প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১:১২ পি.এম
রাজবাড়ী নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কার্যালয় থেকে ২ বছর পর ছাত্রশিবিরের বিক্ষোভ

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২ বছর নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোন কর্মসূচি হয়নি। গণভোটের রায়, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। সেখানে কার্যালয়ের মঞ্চে কোরআন তেলোয়াত করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট শহীদ স্মৃতিস্তম্ভে এসে বক্তৃতা করেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর, সেক্রেটারী হাসান মাহমুদ। এসময় জেলা সেক্রেটারিয়েট সদস্য, সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গণভোটের রায়, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবী জানানো হয়। তারা সরকারকে দ্রুত পদক্ষেপের দাবী জানান।
বাংলাদেশ ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর বলেন, আমাদের কর্মসূচি আজাদী ময়দান থেকে শুরু করার কথা থাকলেও বৃক্ষমেলা হওয়ায় কারণে আমরা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করেছি। আমরা কোন দখল করেনি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube