কুড়িগ্রামের রাজারহাটে শহীদ রাজীবের স্মরণে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে রাইজিং স্টারর্স রাজারহাট একাদশ ও রাজারহাট স্পোর্টস একাডেমি একাদশ অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের পিতা মো. রেজাউল করিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।
‘জেগে উঠো ফাউন্ডেশন, রাজারহাট’-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com