প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১০:৪৯ এ.এম
হজযাত্রার অপেক্ষায় ছিলেন, স্ট্রোকে মৃ’ত্যু হলো সাবেক শিক্ষিকার

ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ও বালিয়াকান্দি উপজেলার স্বনামধন্য স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা জীবন নাহার লিপি (৬৪) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গতকাল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়ায় অবস্থিত তার ভাই বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান দুলালের বাড়িতে বেড়াতে আসেন।
জীবন নাহার লিপি ও তার স্বামী মো. জাহাঙ্গীর হোসেন শিগগিরই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে তাদের ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম চলমান ছিল।
আজ (শুক্রবার)১৭ জুলাই দুপুরে তিনি বাসার বাথরুমে প্রবেশ করার পর দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বহরপুর মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান তিনি স্ট্রোক করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং অপর ছেলে আনসার বাহিনীতে কর্মরত রয়েছেন। একমাত্র মেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ এশা বহরপুর উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহীদনগর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
শিক্ষক সমাজ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube