প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৫:০৭ পি.এম
পরিবেশের ভারসাম্য রক্ষায় এসকেএস ফাউন্ডেশন এর বৃক্ষ রোপন কর্মসূচী

এসকেএস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সামঞ্জস্য রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করে থাকে।তারই ধারাবাহিকতায়
১৬ জুলাই (বৃহস্পতিবার)শিক্ষক,শিক্ষার্থী এবং বিদ্যালয় সংলগ্ন কমিউনিটিতে ফলজ বৃক্ষের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত
School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা পুটিমারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপন উপলক্ষে শিক্ষক,শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা,সবজি বীজ এবং বিদ্যালয় সংলগ্ন কমিউনিটিতে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
প্রকল্পের উদ্যোগে প্রকল্প ভুক্ত ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষের চারা এবং সবজি বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশের ভারসাম্য তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube