প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৬:১৮ পি.এম
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১২ টার সময় অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা। তবে এখনো ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
রাজবাড়ীর রেলওয়ে থানা (জিআরপি’র) উপপরিদর্শক এসআই মোঃ মনিরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি ট্রেনে কাটা পরে তার মৃত্য হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ অন্যন্য আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। সেই সাথে কোন ট্রেনে সে কাটা পড়েছে তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube