প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১১:০১ এ.এম
কাজিপুরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাকে ভাগ করে ‘যমুনা' নামে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী। (স্থানীয় সরকার শাখা) স্মারক নং-০৫.৪৩.০০০০.০০৫.১২.০১৭.১৮.৩২৭, তারিখ: ২১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ। ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ। পরিপত্র সূত্রে এ তথ্য গেছে।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর (৬-ছয়) টি ইউনিয়ন নিয়ে 'যমুনা' নামে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণ। সূত্রঃ স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-০১ শাখার স্মারক নম্বর ৪৬,০০,০০০০,০০০,০৪৬.০১৮.০১৬৪.২৫.২৩৭; তারিখ: ১৭/০৮/২৫খ্রি। জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এর স্মারক নং-৪৬.৪৩.৮৮০০,০০০,০০৫.২৮.০০১১.২৫.৩৪৬;
তারিখ: ১৪/০৬/২০২৬খ্রি।
পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪/১০/২০০৪খ্রি। তারিখের মপবি/নিকার/১(৩)/২০০৪/১৮৫ (২৫০) নম্বর পরিপত্রের আলোকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত ৬ (ছয়) টি ইউনিয়ন নিয়ে 'যমুনা' নামে নতুন একটি উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণের জন্য জেলা প্রশাসক, সিরাজগঞ্জ-কে পত্র প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ যমুনা নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত ৬ (ছয়) টি ইউনিয়ন নিয়ে 'যমুনা' নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সুপারিশসহ এ কার্যালয়ে প্রেরণ করেছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত কাজিপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত ৬ টি ইউনিয়ন নিয়ে 'যমুনা' নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সুপারিশ ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাব করেছেন। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube