বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ড থেকে বিদায়ের পর ঘানার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুইরোজ।
কানসাস সিটিতে নক আউট পর্বের ঐ ম্যাচে শুক্রবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ঘানা। এই ম্যাচে মাত্র আটবার গোলের সুযোগ তৈরি করতে পেরেছে ঘানা।
চার বছর আগে কাতার বিশ্বকাপে ইরানের কোচ ছিলেন কুইরোজ। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিতে গিয়ে কুইরোজ বলেন, ‘আমরা যা অর্জন করেছি তাতে আমি গর্ব নিয়েই দায়িত্ব শেষ করার ঘোষণা দিচ্ছি। কিন্তু যারা সবসময়ই আরও বেশি কিছু চায় তাদের জন্য বিশ্বকাপে এভাবে বিদায় নেয়াটা হতাশার।’
ভবিষ্যতে ঘানার আরও অনেকদুর যাবার প্রত্যাশা করে কুইরোজ বলেন, ‘ব্ল্যাক স্টার্সদের ভবিষ্যত শুধুমাত্র মাঠেই রচিত হবে না, এখানে অনেক কিছু জড়িত।’
রিয়াল মাদ্রিদের কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক এই সহকারী কোচ আরও বলেন, "উচ্চতর পর্যায়ে পৌঁছানো কখনোই শেষ গন্তব্য হওয়া উচিত নয়, বরং সেটিই হওয়া উচিত আরও বড় উচ্চাকাঙ্খার সূচনা। ব্ল্যাক স্টার্সের সাফল্যের ভিত্তি গড়ে উঠতে হবে মাঠের বাইরে- ঘানার অসাধারণ ফুটবল প্রতিভাদের প্রস্তুত করা, সুরক্ষা দেওয়া এবং বিকশিত করার জন্য সর্বোত্তম পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে।"
অটো আদ্দোকে বরখাস্ত করার পর বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের এপ্রিলে কুইরোজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com