প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১২:৪২ পি.এম
কুড়িগ্রামে সড়ক বিভাগের শাপলা চত্বর হতে তারামন বিবি মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ এগিয়ে চলছে

কুড়িগ্রামে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর হতে বীর প্রতীক তারামন বিবির মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু করায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কাজ শুরুর তিন মাসেই ৪৫ ভাগ কাজের অগ্রগতি ও কাজের গুণগত মান ভালো হওয়ায় কুড়িগ্রাম সড়ক বিভাগ জনসাধারণের আস্থা অর্জন করেছে। এই কাজ ২০২৭ ইং সালের ৫ জানুয়ারীতে শেষ হলে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে উঠবে। একই সাথে কমবে শহরের যানজট ও সড়ক দুর্ঘটনা।
জানা যায়, কুড়িগ্রাম শহরে প্রবেশদ্বার যথাক্রমে শাপলা চত্বর হতে আরকে সড়কের ত্রি-মোহনী বাজার পর্যন্ত, শাপলা চত্বর হতে কেসি সড়কের ভকেশনাল মোড় ও শাপলা চত্বর হতে কেভি সড়কের বীর প্রতীক তারামন বিবির মোড় পর্যন্ত ব্যাপক যানজট লেগে থাকায় কুড়িগ্রাম জেলার মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছিলো। যানজটের কারণে সঠিক সময়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অনেক কষ্টকর ছিলো। যানজটে পরে মুমূর্ষ রোগীদের চিকিৎসার আগেই রাস্তায় মারা যেতে হতো।কুড়িগ্রাম জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যথাসময়ে উপস্থিত হতে না পেরে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হতেন মানুষজন। শহরের ভিতরে অবস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বর্ডার গার্ড স্কুল, পুলিশ লাইন্স স্কুল, বেসরকারি মজিদা আর্দশ ডিগ্রি কলেজ
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube