প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৬, ১১:৩০ এ.এম
কাজিপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুরে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেন, ''শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো তাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তোলা। কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যই সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেনো মাদকের দিকে ঝুকে না পড়ে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমূখ।
অনুষ্ঠানে কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের ১৬টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, ডাস্টবিন, পানির ফ্লাস্ক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube